1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথের শর্ত নাহিদের

বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি

আরিফ খান জয়, বরগুনা রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন পাঁচ সন্তানের জননী এক নারী। অনশনে বসার পর বেলাল গাজীর স্ত্রীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত হয়ে শনিবার সকালে ওই নারী তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় জয়নাল হাওলাদারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওই সংসারে আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি পাঁচ সন্তানের জননী।

অভিযোগ রয়েছে, গত বছর একই এলাকার বেলাল গাজী জয়নাল হাওলাদারের বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। এ সুবাদে তিনি ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। যাতায়াতের একপর্যায়ে ওই নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর দাবি, বেলাল গাজী তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে শারীরিক সম্পর্কে জড়ান। তবে পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তিনি বেলালের বাড়িতে অনশনে বসেন।

অনশনরত ওই নারী বলেন, “বেলাল আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় আমি তাঁর বাড়িতে অনশনে বসি। সন্ধ্যার পর বেলাল গাজীর স্ত্রী আমেনা, প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন মিলে আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”

এ বিষয়ে ওই নারী আরও বলেন, তিনি বেলাল গাজীকে বিয়ে করতে চান এবং তাঁর দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেবেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে বেলাল গাজী, তাঁর স্ত্রী আমেনা কিংবা অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page