1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথের শর্ত নাহিদের

শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে দরপতন এবং ইরানের হামলা বেড়ে যাওয়ার জন্য দলটিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনের আগে এ দুটি ঘটনারই পূর্বাভাস দিয়েছিলেন তিনি, যা এখন বাস্তবে ঘটছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি দুটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হবে। দ্বিতীয়ত, ইসলামী প্রজাতন্ত্র ইরান হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে। তার দাবি, দুটি ঘটনাই ঘটেছে।

ট্রাম্প আরও দাবি করেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী হিসেবে বিবেচনা করেন। তবে এমন পরিস্থিতি তিনি কোনোভাবেই হতে দেবেন না বলে মন্তব্য করেন ট্রাম্প।

এ ছাড়া তেলের দাম বাড়তি রাখার জন্য ডেমোক্র্যাট ও ইরান একসঙ্গে প্রচণ্ড লড়াই করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমে গেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page