1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু বাইডেন আমলের ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় আইনকে অসাংবিধানিক ঘোষণা আদালতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা শেয়ারবাজারে দরপতন ও ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো ঘোষণা, বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা বিয়ের দাবিতে পাঁচ সন্তানের জননীর অনশন, মারধরের অভিযোগে হাসপাতালে ভর্তি রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথের শর্ত নাহিদের

চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো সমঝোতা না হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এমন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

ফক্স নিউজের বরাতে জানা গেছে, ট্রাম্প বলেছেন, ইরানিরা সব সময় আলোচনা করে, কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায় না। তার ভাষায়, ‘তারা শুধু কথাই বলে যায়।’

যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের কার্যকারিতা যাচাই করতে ইরানের তেলবাহী জাহাজগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব জাহাজও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা ঘটেছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।

এদিকে, ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে ট্রাম্পের অবস্থানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার অভিযোগ, কার্যকর সরকার পরিচালনার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এর দায় ডেমোক্র্যাটদের ওপর চাপানো ঠিক হবে না। বরং ট্রাম্পই একটি কার্যকর সরকার পরিচালনার পরিবর্তে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছেন।

সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করার প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেন তিনি। এল-সাইয়েদের মতে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং মার্কিন সেনাসদস্যদের জীবন রক্ষার চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

তিনি আরও বলেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page