1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫, আহত ১ সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা, আহত ১১ টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী বোমা হামলা ও হত্যার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় আওয়ামী লীগ: রিজভী বাংলাদেশের ৯১ রানের জবাবে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময় মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: প্রসিকিউশন

টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করল রূপপুরের প্রথম ইউনিট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময়ে গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ সময় ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রাথমিকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহ দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন।

দ্বিতীয় দফার পরীক্ষামূলক সরবরাহ শেষে ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময় বিভিন্ন পরিচালনগত পরামিতি, টারবাইন-জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় এনপিসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনের উৎস বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page