1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি, কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ ঢাকার মঞ্চ মাতালেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন গ্যাস সংকটের মধ্যে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের এমডি পদে পরিবর্তন পুতিনকে বন্ধু বলায় ট্রাম্পের সমালোচনায় জেলেনস্কি, তুলনা করলেন হিটলারের সঙ্গে শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মাহ্দী আমিন জানান, সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়িত এ উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। বর্তমানে এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের অধিকার, কল্যাণ ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও শক্তিশালী হয়।

মাহ্দী আমিনের ভাষ্য, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই উদ্যোগ সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে শুধু তার ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা জড়িয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের শ্রম ও কষ্টার্জিত আয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি লাখো পরিবারের জীবনমান পরিবর্তিত হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র।

স্ট্যাটাসে মাহ্দী আমিন বলেন, বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে, সেটিই সরকারের প্রত্যাশা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page