1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিদেশের দূতাবাসে গেলে শেখ হাসিনাকে কি গ্রেফতার করা সম্ভব? যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ; ৪৫১ ফ্লাইট বাতিল যুদ্ধবিরতির মধ্যেই গাজায় টানা তৃতীয় রাতের হামলা, নিহত অন্তত ১০ কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন

শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় বনদস্যুদের তাণ্ডবে বাবা-মায়ের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষা জীবন ও পরিবার বাঁচাতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুন্দরবন উপকূলীয় শিক্ষার্থীরা।

শুক্রবার(২৭ নভেম্বর)সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠে শুরু হওয়া এ কর্মসূচিতে বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপকূলীয় সড়ক শিক্ষাঙ্গন প্রাঙ্গন মুখর করে তোলে ছাত্র-ছাত্রীরা।

জাগরণযাত্রা শেষে শিক্ষার্থী খাতার পৃষ্ঠা ছিড়ে পানিতে ফেলে প্রতিকী প্রতিবাদ প্রদর্শণ করে।

সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবারে অভাব নেমে এসেছে। এতে অনেক শিক্ষার্থীদের ঝরে পড়ে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে।

নিজেদের শিক্ষা জীবন ও পরিবারের ভবিষ্যৎ রক্ষায় এবার আন্দোলনে নেমেছে কোমলমতি ও তরুণ শিক্ষার্থীরা।বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ এবং বনজীবীদের নিরাপদ জীবিকা নিশ্চিত করার দাবিতে সুন্দরবন উপকূলে অনুষ্ঠিত হয়েছে ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। বই খাতা, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে উপকূলীয় সড়ক।

স্কুল ছাত্র মো. রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে; অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।”

কর্মসূচিতে ছাত্রী সাকিলা পারভীন বলেন, “দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না, ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই, আমরা বাঁচতে চাই ও স্কুলে যেতে চাই।”

ছাত্রী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?”

অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, “জীবিকার পথ বন্ধ হওয়ায় সংসার ও সন্তানের পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে, দ্রুত ত্রাণ ও সহায়তা জরুরি।” অভিভাবক কামরুল ইসলাম বলেন, “বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে আমরা না খেয়ে ও সন্তানদের অশিক্ষিত রেখে ধ্বংস হয়ে যাব।”

আন্দোলন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুনায়েদ হোসেন, মাদ্রাসা শিক্ষার্থী সাকিলা পারভীন, আশুরা খাতুন, মোঃ অয়েস কুরুনী, মোছা: মুন্নি আক্তার, স্কুল শিক্ষার্থী রাকিব হোসেন, মোঃ টুটুল, মোঃ জিল্লুর রহমান, হিরা মনি প্রমুখ।

সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যে সম্মানের শিক্ষার্থী মো: জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান।

কর্মসূচিতে শিক্ষকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন মাস্টার আব্দুর রহিম, শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জ্ঞাপন করেন গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো: শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন, কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page