1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের আইসিজের গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াতে পারে যেসব খাবার, এড়িয়ে চলুন বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের বাংলাদেশ দখলের হুমকি: অর্জুন সিংকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি নাহিদ ইসলামের সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হামলাটিকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে বলেছেন, এর মাধ্যমে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা করা হতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আরাঘচি জানান, কুয়েতে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং শোক ও সমবেদনা জানিয়েছেন। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতেও ইরান প্রস্তুত বলে জানান তিনি।

বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত দুই ইতালীয় নাগরিক নিহত হন। আহত হন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক।

হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে। প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে কুয়েতের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আজ এ অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই সময় কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করে কুয়েতের সেনারা।

আয়তনে ছোট হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ইরান অতীতে দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে আগুন লাগে।

তবে বৃহস্পতিবারের হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ তেহরান সম্পূর্ণ অস্বীকার করেছে। হামলার প্রকৃত কারণ কী, তা নিয়ে এখনো দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page