1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী, খোঁজে চলছে পুলিশি তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন ২৭ বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা এস. বৃষ্টি। বিষয়টি মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ।

জামিল লিমন বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা এস. বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা করছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৬ এপ্রিল দুজনকেই আলাদাভাবে টাম্পায় দেখা যায়। সেদিন সকালে জামিলকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি তার ছাত্রাবাসে এবং নাহিদাকে সকাল ১০টার দিকে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিং এলাকায় দেখা গেছে।

পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বেগ তৈরি হয়। পরে গত শুক্রবার বিকেলে একজন পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই নিখোঁজের ডায়েরি করা হয় এবং তাদের নাম জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিখোঁজ ব্যক্তির ডাটাবেজে যুক্ত করা হয়।

বর্তমানে হিলসবোরো কাউন্টি শেরিফ বিভাগ তাদের খুঁজে বের করতে কাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

স্থানীয় গণমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ এই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে নেই।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত খোঁজ পাওয়ার আশা ব্যক্ত করেছে। পুলিশ সাধারণ জনগণের কাছে অনুরোধ জানিয়েছে, কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!