আগামী জুলাই মাস থেকে দেশের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে সারাদেশে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহদী আমিন জানান, এই কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় দুটি করে স্কুল নির্বাচন করা হবে। স্থানীয় প্রশাসন এসব স্কুল নির্ধারণ করবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিনটি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, দেশের পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পরিবেশ দূষণ কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়