1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই ফল প্রকাশ করে। সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।

জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছিলেন। এসব প্রার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত ১৮ এপ্রিল চারটি ধাপে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় ধাপ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, তৃতীয় ধাপ দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং শেষ ধাপ বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস করে জানানো হবে। পাশাপাশি এনটিআরসিএর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাচ্ছে।

এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যও এনটিআরসিএর ওয়েবসাইটে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!