1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ জুলাই। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী, ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রথম ৩০ মিনিট থাকবে বহুনির্বাচনি (MCQ) অংশ, আর পরবর্তী আড়াই ঘণ্টায় হবে রচনামূলক পরীক্ষা।

শিক্ষা বোর্ড জানায়, নির্ধারিত সময় অনুযায়ী প্রশ্নপত্র অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ওএমআর ফরমে সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা বা অতিরিক্ত লেখা নিষিদ্ধ।

পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক—প্রযোজ্য ক্ষেত্রে সব অংশে আলাদাভাবে পাস করতে হবে।

পরীক্ষার হলে শুধুমাত্র সাধারণ (নন-প্রোগ্রামেবল) সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করা যাবে। তবে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে জুন মাসে পরীক্ষা শুরুর কথা থাকলেও অংশীজনদের সঙ্গে আলোচনার পর তা পিছিয়ে ২ জুলাই নির্ধারণ করা হয়।

রুটিন লিঙ্কঃ https://drive.google.com/file/d/1nPHqwk_zibfUi-5sMjb3PUaLSbItTANU/view?usp=sharing

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!