বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে। একইভাবে বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।
এদিকে, পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়