1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে নৌ-পুলিশে হামলা, ইনচার্জসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ইনচার্জসহ ৫ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে জেলার পদ্মা নদীর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই ফাঁড়িতে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে নৌ-পুলিশের একটি দল কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ইনচার্জসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!