1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শ্রীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস উপজেলা কমিটির সভাপতি মো. নাজমুল ইসলাম।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াশিক্ষক এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জন্মতারিখ ১ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ সালের মধ্যে হতে হবে।

আগ্রহী খেলোয়াড়দের আগামী ২৭ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, “মেধাবী খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতেই সরকারের এই উদ্যোগ। এজন্য প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।”

তিনি সংশ্লিষ্ট সকলকে এ কার্যক্রম সফল করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, আগ্রহী প্রতিযোগীরা সরকারি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!