1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দয়াল কৃষ্ণ সানা, খুলনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে উৎস রায় নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত উৎস রায় দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তিনি নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরালা এলাকার ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!