1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই, শোক চলচ্চিত্র অঙ্গনে

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মরক্কো-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। ৫৭ বছর বয়সে তার মৃত্যু ফরাসি চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে প্যারিস শহরে। একটি সুইমিং পুল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তিনি কোমায় চলে যান। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান। এক আবেগঘন বিবৃতিতে তারা জানান, “ফ্রান্স আজ একজন অসাধারণ শিল্পীকে হারাল, আর আমরা হারালাম আমাদের প্রিয় মাকে।”

নাদিয়া ফারেসের অভিনয়জীবন শুরু হয় ১৯৯২ সালে My Wife’s Girlfriends চলচ্চিত্রের মাধ্যমে। তবে আন্তর্জাতিকভাবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার চলচ্চিত্র The Crimson Rivers-এ অভিনয়ের মাধ্যমে।

এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন জঁ রেনো এবং ভিনসেন্ট কাসেল-এর সঙ্গে। ছবিটি পরিচালনা করেন ম্যাথিউ ক্যাসোভিটস

অভিনয়ে তার দৃঢ়তা ও ব্যক্তিত্ব তাকে সমসাময়িকদের মধ্যে আলাদা পরিচিতি এনে দেয়। কর্মজীবনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ মা।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!