1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

ইসলামিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকায় ঈদের ছুটি এক দিন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি থাকতে পারে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।

পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর হতে পারে শুক্রবার, ২০ মার্চ। তবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি।

শনিবার (১৫ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঈদুল ফিতর মুসলমানদের বড় ধর্মীয় উৎসব হওয়ায় চাঁদ দেখার আগে কোনো তারিখ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে না আরব আমিরাত।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!