1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি সানজিদা খানমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলায় ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম-এর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সানজিদা খানমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনটি বিবেচনায় নিয়ে আদালত সানজিদা খানমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!