1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. admiztuem@example.com : admiztuem :
  3. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  4. info@www.media71bd.com : TV :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহের মার্কেটগুলোতে টয়লেট সংকট, ভোগান্তিতে ক্রেতারা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬

ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

শহরের পায়রা চত্বর, ১০ তলা মার্কেট, বঙ্গবাজার, পিপীলিকা মার্কেট, মুন্সী মার্কেট ও কেপি বসু সড়ক এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিপণিবিতানেই সাধারণ ক্রেতাদের জন্য কোনো নির্দিষ্ট টয়লেট ব্যবস্থা নেই। কোথাও কোথাও ব্যক্তিগত টয়লেট থাকলেও তা ব্যবহার করতে দেওয়া হয় না।

ক্রেতাদের অভিযোগ, দীর্ঘ সময় কেনাকাটা করতে হলেও প্রয়োজনের সময় ব্যবহারযোগ্য কোনো পাবলিক টয়লেট খুঁজে পাওয়া যায় না। এতে বিশেষ করে নারী ক্রেতাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

রোজিনা খাতুন নামে এক গৃহিণী বলেন, কেনাকাটার জন্য শহরে এসে অনেক সময় কয়েক ঘণ্টা থাকতে হয়। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো টয়লেট না থাকায় নারীদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, আধুনিক মার্কেট নির্মাণ হলেও মৌলিক নাগরিক সুবিধার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। তার মতে, প্রতিটি মার্কেটে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট থাকা প্রয়োজন।

ঝিনাইদহ প্রেসক্লাব-এর সভাপতি আসিফ ইকবাল মাখন বলেন, পুরোনো মার্কেটগুলো নির্মাণের সময় এ বিষয়টি গুরুত্ব পায়নি। তবে নতুন মার্কেট নির্মাণে স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পৌরসভার উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে রথীন্দ্রনাথ রায় বলেন, বিষয়টি পৌরসভার নজরে এসেছে। ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করে জনসাধারণের জন্য টয়লেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে নতুন মার্কেট নির্মাণে স্বাস্থ্যসম্মত টয়লেট বাধ্যতামূলক করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!