1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে আজ বসছে সংসদ, রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ঈদের টানা ১৩ দিনের বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হচ্ছে।

এর আগে ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ১৫ মার্চ মুলতবি করা হয়। ওই বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!