1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
পুরনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় হলে ‘শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে’ করতে হবে: শেকৃবি শিক্ষকরা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ শিক্ষার্থী নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে চায় রূপপুর, দ্বিতীয় ইউনিটের লক্ষ্য জুনে নির্বাচিত হই বা না হই, সনাতন ধর্মাবলম্বীদের ছেড়ে যাইনি: কাজী আলাউদ্দীন দিঘলিয়া থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক পশ্চিম ফিলিপাইন সাগরে চীনের চাপ, প্রতিরক্ষা জোরদারে নতুন কৌশল নিচ্ছে ফিলিপাইন একই মঞ্চে জেমস-হাসান, ২৩ অক্টোবর ঢাকায় রক কনসার্ট ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার নেই পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির এলপিজির বাজারে অস্থিরতা, ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮, ২৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, জরুরি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এর আগে লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছিলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ডনকে জানান, আল খায়ের স্কুলের ছাদ ধসে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল বলে তাঁর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের বের করে আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page