1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

এনইআইআর সংস্কারে বিটিআরসির আশ্বাস, অবরোধ স্থগিত ৯ ডিসেম্বর পর্যন্ত

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবি মেনে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আশ্বাসের পর দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা চলমান বিটিআরসি অবরোধ কর্মসূচি ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এ আশ্বাস দেন। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, এনইআইআর-সংক্রান্ত সব জটিলতা নিরসনে শিগগিরই বিটিআরসিতে একটি যৌথ বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিটিআরসির আশ্বাসে ব্যবসায়ীরা আশাবাদী। তারা মনে করছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান মিলবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!