1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন

হরিদাস, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়া সদর উপজেলার পিটিআই সড়কে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

অফিসে থাকা ব্যাংক কর্মকর্তা বিপ্লব দাস জানান, রাতে অফিসেই ছিলেন। তিনি বলেন, “রাত ১২টার পর ঘুমাই। সকালে উঠে দেখি সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে।”

চারতলা ভবনের নিচতলায় ব্যাংকের অফিসটি অবস্থিত। সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ স্পষ্ট দেখা গেলেও আশপাশের কেউই আগুন লাগানোর ঘটনা প্রত্যক্ষ করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। অফিসের পাশেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে।

দুপুরে অফিস পরিদর্শনে দেখা যায়, সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে এবং অফিসে কাউকে পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইনবোর্ডে পোড়া দাগ ছাড়া তেমন কোনো আলামত নেই। ধারণা করছি, রাতে সড়কে কেউ টায়ারে আগুন জ্বালিয়েছিল, তার আঁচ লেগে সাইনবোর্ডে দাগ পড়েছে। কেউ আগুন লাগতে দেখেনি বা নেভায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলের একটি বোতল উদ্ধার করে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!