1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

কেরাণীগঞ্জে ১২তলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪৫ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বাবুবাজার এলাকার জমেলা টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সিকদার জামান জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়ার পর মাত্র ৮ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগুন লেগেছে ভবনের একটি বেজমেন্টে। বেজমেন্টে রয়েছে গোডাউন, তার উপরে মার্কেট এবং সর্বোচ্চ অংশে আবাসিক এলাকা। পুরো কাঠামোটি অত্যন্ত জটিল হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। বর্তমানে বেজমেন্টে প্রবেশের জন্য এক দিক দিয়ে অ্যাকসেস পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!