1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলের শ্রমিক ও স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

জয়দেবপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের যৌথ দল আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালাচ্ছে। রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম জানান, উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারখানার মালিকপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রপাতির ত্রুটি বা সংরক্ষিত তেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!