1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চার দিনের সরকারি সফরে ৬ নভেম্বর পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন এবং পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) তিনি আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউজে অবস্থানকালে রাষ্ট্রপতি নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাতযাপন করবেন।

সফরের শেষ দিন রবিবার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে আসবেন রাষ্ট্রপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালীন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!