
কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদ পরিবারের সদস্যরা, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।