1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণের পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং শিল্প খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া–সহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিতে পারে। পাশাপাশি ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগ বিষয়ে সহযোগিতা চাইতে পারে।

আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলোও আলোচনায় আসবে বলে তিনি জানান। বৈঠক শেষে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, এবং কৃষি সহযোগিতা–সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

ভুটানের প্রধানমন্ত্রী ২৪ নভেম্বর থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!