1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে সিইসির বঙ্গভবনগমন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিসংক্রান্ত তথ্য জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে সিইসির নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দল বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করে। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!