1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণের ডাম্পিংয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণের ডাম্পিংয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ডাম্পিংয়ে থাকা একটি লেগুনা সম্পূর্ণভাবে পুড়ে যায়। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুনের প্রকৃতি এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা দেখে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ব্যক্তি পরিত্যক্ত লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয়। ঠিক সেই সময় থানায় প্রবেশ করা এক নারীর চিৎকারে তারা দ্রুত সটকে পড়ে। ঘটনার পর থানার ভেতর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীরা বলেন, যারা নিরাপত্তা দেওয়ার কথা, সেই থানার সামনে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, এটি পরিকল্পিত নাশকতার ইঙ্গিত বহন করে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!