দৌলতদিয়া ঘাট-এ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সরকার গঠিত কমিটি।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়-এর উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল ও দুর্ঘটনাকবলিত বাস সরেজমিনে পরিদর্শন করেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাট এলাকা ঘুরে দেখেন। এ সময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরে কমিটি বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বিআরটিএ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
কমিটির আহ্বায়ক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়