1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দুদিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দুদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হেলিকপ্টারে করে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে তিনি পাবনা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আজ তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন।

আগামীকাল রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তার চতুর্থবারের মতো জন্মস্থান পাবনা সফর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!