1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

পাহাড়পুর বৌদ্ধবিহার সংযোগ সড়কের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে বদলগাছীতে কৃষকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁর বদলগাছীতে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণাধীন সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের আয়োজনে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় কৃষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আজমর হোসেন, মামুনুর রশীদ, শামীম হোসেন, আনিছুর রহমান, লিটন হোসেন, বিউটি আক্তার, মিনা বেগম, শিল্পি আকতারসহ আরও অনেকে।

এ কর্মসূচিতে সড়ক নির্মাণে জমি হারানো দুই শতাধিক কৃষক, কৃষানি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ক্ষতিপূরণ প্রদান না করা হলে সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!