1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলা: তথ্য চেয়েছে ডিএমপি

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য জানাতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এতে আরও জানানো হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, “প্রাইম সাসপেক্টকে খুঁজছি, হোপফুলি হিট করতে পারব।”

বিজ্ঞপ্তিতে উক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ৯৯৯ নম্বরে অথবা নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
ডিসি, মতিঝিল: ০১৩২০০৪০০৮০
ওসি, পল্টন: ০১৩২০০৪০১৩২

পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!