1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ, হার্ট–ফুসফুসেও ইনফেকশন

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি তাঁর হার্ট ও ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, “চেস্টে সংক্রমণ হয়েছে, হার্ট ও ফুসফুসও আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন, তা এখনই বলা সম্ভব নয়। তিনি জানান, “পুরোটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।”

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও চোখের অসুস্থতাসহ একাধিক রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!