1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মণিরামপুরে ধানের শীষের প্রার্থী দাবি করে বিশাল শোডাউন

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

যশোরের মণিরামপুরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে যশোর–৫ (মণিরামপুর) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে স্মরণকালের অন্যতম বৃহত্তম প্রচার মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মণিরামপুর বাজারের গোহাটা মোড় থেকে বিশাল মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় রূপ নেয়। হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে প্রচার মিছিলটি শেষ পর্যন্ত জনসভায় পরিণত হয়।

বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গোহাটা মোড় থেকে ধানের শীষের পক্ষে মিছিল শুরু হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্রসহ খণ্ড খণ্ড মিছিল যোগ দিলে পুরো এলাকা নেতা–কর্মী এবং নারী–পুরুষ সমর্থকদের পদাভরণে মুখর হয়ে ওঠে। সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুর সাত্তার, খান আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

দিনের অন্য সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান মিন্টু প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে বিভিন্ন ইউনিয়নে শোভাযাত্রা ও প্রচার মিছিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা।

এছাড়াও সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য প্রার্থী ইফতেখার সেলিম অগ্নি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ মুছার বড় ছেলে কামরুজ্জামান শাহিন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ধানের শীষের প্রচারে অংশ নেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!