1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আহত তিনজন হলেন— বাউল আলীম, আরিফুল ও জহিরুল। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। বর্তমানে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তৌহিদী জনতার একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক তিন বাউল আহত হয়েছেন।”

পটভূমি

এর আগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

আটককৃত আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল ছোট আবুল সরকার নামেই পরিচিত।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!