1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (২৭), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) ও ফারুক (৩৫)।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন।

থানার পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!