1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মোহাম্মদপুরে যুবক কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা আবুল কাশেমও গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা উদ্যানে। পরিবার জানিয়েছে, এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলা।

নিহতের স্বজনরা জানান, ঢাকা উদ্যানের স্থানীয় সন্ত্রাসী রাজিবের নেতৃত্বে সবুজ, রুবেল ও মোহনসহ কয়েকজন বিল্লালের বাবা কাশেমের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে বিল্লাল তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। তার বাবা কাশেম একই হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, বি ব্লকের ৩ নম্বর সড়কের বাসার সামনে কয়েক ব্যক্তি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বাসার সামনে একটি মুদির দোকান রয়েছে, এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।” তিনি আরও বলেন, ঘটনার সময় বাবারও উপস্থিতি ছিল। হামলাকারীরা প্রথমে বাবুকে লক্ষ্য করে আক্রমণ চালায়, বিল্লাল তাকে রক্ষা করতে গিয়ে আহত হন। এক পর্যায়ে হামলাকারীরা বাসার ভিতরে ঢুকে তাকে কুপিয়ে জখম করে।

পুলিশ নিহতের ঘটনায় জড়িত রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!