যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কে বা কারা লাশটি জরুরি বিভাগের সামনে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের এক কোণে হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান। কাছে গিয়ে দেখা যায়, যুবকটির কোনো সাড়া–শব্দ নেই। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পায়ে কোনো জুতা ছিল না। দুই পা দেখে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ পানিতে ছিল।
পরে তারা বিষয়টি জরুরি বিভাগের চিকিৎসক ও কর্তব্যরত কর্মীদের জানান। কর্তব্যরতরা যুবকটিকে ভেতরে নিয়ে গিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়