1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

রাজধানীর তিতুমীর কলেজ গেটের সামনে ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর তিতুমীর কলেজ গেটের সামনে ও আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব পৃথক তিনটি নাশকতার ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় তিতুমীর কলেজ গেটের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশের পানির টাংকির সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসের স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!