রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জন ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
ডা. শংকর কুমার বিশ্বাস জানান, রোগীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সংখ্যা সবচেয়ে বেশি—প্রায় ৭০ শতাংশ। এছাড়া পাবনা জেলার রোগী রয়েছে প্রায় ১২ শতাংশ।
এদিকে, হাম উপসর্গ নিয়ে সাতজন প্রাপ্তবয়স্কও ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়