1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এতে অফিসের নিচতলার গোডাউনে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জানালার কাঁচ ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অফিসের নৈশপ্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই অফিসের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান এবং জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!