1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে ‘টেররিস্ট’ বলেছেন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে ‘টেররিস্ট’ বলেছেন। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে তিনি আবার ক্ষমতায় আসতে চান। আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এখন সব রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সবাই নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে।

জুলাই চার্টার নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অনেকে বলছেন, কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই জুলাই চার্টার করা হয়েছে। কিন্তু আমি বলব, জুলাই চার্টারে সব কিছুই অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনের পর নতুন করে সংলাপ বা ডায়ালগ হতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!