1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় বৃদ্ধি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এতে মোট ১২২ বার সময় পেল তদন্ত সংস্থা।

রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা তা দাখিল করতে না পারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবের কাছ থেকে তদন্ত দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দায়িত্ব দেয় এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দাখিল না হওয়ায় রাষ্ট্রপক্ষ আরও সময় চায়। শুনানি শেষে আদালত ৬ মাস সময় মঞ্জুর করে।

পরবর্তীতে ২৩ অক্টোবর হাইকোর্ট টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দেয় এবং এটিকে ‘শেষবারের মতো’ বর্ধিত সময় বলে উল্লেখ করে। সেই সময়সীমার মধ্যেও প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত পুনরায় ৫ জানুয়ারি দিন ধার্য করল।

সূত্র: বাসস

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!