রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৭ মিনিটে হালকা কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬০।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিগঞ্জ এলাকায়।
এর আগে বুধবার রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৩ ঘণ্টার ব্যবধানে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিটি কম্পনের মাত্রাই ছিল হালকা থেকে মাঝারি পর্যায়ের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়