1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সাতকানিয়ায় শ্রমিক সেজে কাজ করা ২২ রোহিঙ্গা আটক

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্রমিক সেজে কাজ করছিলো ২২ রোহিঙ্গাকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানটি শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চালানো হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ছদাহা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়, যেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা ১০ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকার একটি ইটভাটা থেকে আরও ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন পেশায় কাজ করছিলেন। তাদেরকে পুলিশের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!