1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘমেয়াদে সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।

শুক্রবার (৬ মার্চ) ঢাকার পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ বিষয়ে শিগগিরই পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

তিনি জানান, গত কয়েক দিনে চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন বলে স্বীকার করেছেন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে চাপ তৈরি হয়েছে। সরকার চেষ্টা করবে জ্বালানির দাম না বাড়াতে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে সে বিষয়টি জনগণের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!