1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ইসলামাবাদে আজ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, অনিশ্চয়তা এখনো কাটেনি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার কাঠামো, প্রতিনিধিদলের চূড়ান্ত তালিকা কিংবা সময়সূচি—কোনো কিছুই এখনো স্পষ্ট নয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত রাজধানীর কূটনৈতিক ও সরকারি গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোন’ সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে পুরো এলাকায়। রেড জোনের আশপাশে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংবাদকর্মীদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টার নির্ধারণ করেছে পাকিস্তান সরকার।

এদিকে, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘এয়ার ফোর্স টু’ বিমানে করে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

তবে শেষ পর্যন্ত এই আলোচনা আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে লেবানন-এ ইসরায়েল-এর চলমান হামলার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। অন্যদিকে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল।

চুক্তি ভঙ্গের অভিযোগে একে অপরকে দায়ী করলেও, উভয় দেশের শীর্ষ নেতারা আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দুই পক্ষই।

সূত্র: বিবিসি বাংলা

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!