1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চাঁদপুরে যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে নিজ বাসা থেকে আটক করা হয়।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে শহরের বড় স্টেশন এলাকার উত্তর শ্রীরামদীস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনীর বাসিন্দা। তিনি প্রয়াত আবদুল গফুর শেখের মেয়ে এবং ইলিয়াস হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরও উপস্থিত ছিলেন।

মামলাটি গত ৮ জুন চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তারের পর ফরিদা ইলিয়াছকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page